আপনার রাশিফল

১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। পাবলিক ইমেজ বাড়তে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলের ঝামেলা এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।