টঙ্গীতে টিআর প্রকল্পের ১ কোটি ৫ লাখ টাকার চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টিআর প্রকল্পের ১ কোটি ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ২০৪টি মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সভাপতি বরাবর এই চেক প্রদান করা হয়। গতকাল রবিবার সকালে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ চেক দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল (এমপি)। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস হোসেন, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।