খাগড়াছড়িতে বসন্তবরণ উত্সব পালিত

বসন্তঋতুকে বরণ করে নিতে রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসন্তবরণ উত্সব পালিত হয়েছে। খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্তবরণ উত্সবে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী। অনুষ্ঠানে শিল্পকলা বিষয়ক আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য নিলোত্পল খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া।