লালমোহনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. খোকন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মঙ্গল সিকদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন স্থানীয় মোস্তাফিজ ছমেদের ছেলে। সম্প্রতি তিনি ওমান থেকে দেশে ফিরেছেন। রবিবার নিজের ঘরে পানির মটরে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবসত দুর্ঘটনার শিকার হন তিনি। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।