প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ভয়ে করোনার টিকা নেওয়ার জন্য আহ্বান জানানোর পর তারই অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাগনে আলম আহমেদ কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন। এ সময় তার সহধর্মিণী মরিয়ম ফাউন্ডেশনের পরিচালক নীলা আহমেদও টিকা গ্রহণ করেন। গতকাল রবিবার সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তারা কোভিড-১৯-এর টিকা গ্রহণ করেছেন।