শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে উদ্যাপন

পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার উদ্যাপিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর  শুভ জন্মদিন। দিনের শুরুতে সকালে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। অতঃপর বিকাল ৪টায় ফাউন্ডেশন ভবনে মো. ইমামুল কবীর শান্তর স্মৃতিচারণ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জন্মদিন উপলক্ষ্যে দোয়ার আয়োজন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির খুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ সময় ফাউন্ডেশনের থিম সং পরিবেশন করা হয়। ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মো. হাবিব হাসান, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম হারুন-অর-রশিদ, বীর প্রতীক, শিল্পী হাসেম খান ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদসহ ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। —প্রেস বিজ্ঞপ্তি