ক্যাপশন নিউজ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান যৌথভাবে ওরিক্সবায়ো-টেক-এর চেয়ারম্যান কাজী শাকিলকে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক-২-এ প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট স্থাপনের জন্য ২৫ একরের বাণিজ্যিক প্লট হস্তান্তর করেন।

 

০০০

 

যমুনা ব্যাংক ফাউন্ডেশনে উদ্যোগে ও অর্থায়নে শনিবার নোয়াখালীর বেগমগঞ্জে এ মজিদ উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ

 

০০০

 

স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট ফি এবং আয়করের টাকা জমার কার্যক্রম শুরু করেছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। রবিবার মতিঝিলে ব্যাংকের প্রধান শাখায় স্বয়ংক্রিয় চালান পদ্ধতির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক এ এস এম রওশানুল হক, আবু মো. মোফাজ্জেল, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. মমিনুল হকসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন