বিদ্যুত্ সরবরাহ সরঞ্জমাদি নির্মাণ প্রতিষ্ঠান সিলভান টেকনোলোজিস লিমিটেড (এসটিএল) এবার পাওয়ার ট্রান্সফরমার উত্পাদন শুরু করেছে। সম্প্রতি হবিগঞ্জের অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে পাওয়ার ট্রান্সফরমার প্লান্টের উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিডার চেয়ারম্যানকে এসটিএলের পুরো উত্পাদনপ্রক্রিয়াটি ঘুরে দেখান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী ও প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। সিলভান টেকনোলোজিস লিমিটেড পাওয়ার ট্রান্সফরমারের পাশাপাশি সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ ডিস্ট্রিবিউশান ট্রান্সফরমার নিজস্ব কারখানায় উত্পাদন করে এসটিএল ব্র্যান্ডে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছে। —প্রেস বিজ্ঞপ্তি