কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) পদে মনোয়ারা হাবীব দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গত বুধবার এই পদে যোগদান করেন। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী সিজিডিএফ। মনোয়ারা হাবীব বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি সিভিল, রেলওয়ে ও ডিফেন্স তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি ডিসিএজি (সিনিয়র) পদে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন। —আইএসপিআর