গাজীপুরে সব ট্রেনের যাত্রাবিরতিসহ ১০ দফা দাবি

জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিংয়ে ওভার ব্রিজ নির্মাণ, জয়দেবপুর জংশনে ট্রেনের আসন বৃদ্ধি, জয়দেবপুর রেলজংশনকে আধুনিকায়ন এবং নারী যাত্রীদের জন্য বগি সংযোজনসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সকালে নগরীর প্রকৌশলী ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি  প্রকৌশলী মো. সামসুল হক ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী সামসুল হক জানান, করোনাকালীন ‘অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প’ নামে একটি প্রকল্প চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প না করে সেটিকে অতিরিক্ত যাত্রী ম্যানেজমেন্ট প্রজেক্ট করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সাধারণ সম্পাদক খালেদ মাহবুব মোর্শেদ, মো. সাখাওয়াত্ হোসেন খোকন প্রমুখ।