এই সময়ের ছড়া

মশক

 

জল কামানে ধ্বংস করি

হাজার দশেক মশক

আমি এবং

দোহারপাড়ার অশোক

 

দুজন মিলে করছি কাজ

বিগত চার দশক

 

মশকগুলো চতুর ভীষণ

গায় না এখন গুনগুনিয়ে গান

গুনের সুর শুনলে পরে

জল কামানে ধ্বংস করি প্রাণ

 

মিউনিসিপ্যালিটির চাকরি পেয়ে

দেখে বেড়াই কোন মহল্লায় হচ্ছে এখন

মশকশ্রেণির চাষ এবং বিস্তার

অশোক এবং হাতে পড়লে

বলে দিলাম কেউ পাবে না নিস্তার

 

এই তো সেদিন দেখে এলাম

হাজার মশক ডিম পেড়েছে

মরা নদী বঙ্গপুরের তিস্তায়

কী যে করি পাইনে ভেবে

আমার ঘুম আসে না চিন্তায়।