সোহানের পরিচালনায় ফিরোজ-সূবর্না জুটি

বিনোদন রিপোর্ট

 

দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের নির্মাণে এবারে সিনেমা নয়, টেলিফিল্ম নির্মিত হচ্ছে। প্রধান চরিত্রে অভিনয় করছেন ফিরোজ শাহী ও সূবর্না মজুমদার। আসছে পহেলা বৈশাখে বিশেষ দিবসের টেলিফিল্ম হিসেবে এটি প্রচার হবে।

এ প্রসঙ্গে টেলিফিল্মটির নায়ক ও প্রযোজক ফিরোজ শাহী বলেন, ‘৫০০টির বেশি টেলিফিল্ম নির্মাণ করেছি। কিন্তু সোহানুর রহমান সোহান ভাইয়ের মতো গুণী চলচ্চিত্রকারের নির্মাণে টেলিফিল্মে কাজ করতে পেরে সত্যিই গর্ব অনুভব করছি। এছাড়া নবাগতা সূবর্না মজুমদার ভীষণ মেধাবী একজন অভিনেত্রী। এই টেলিফিল্মের কাজ শেষ করেই কংকাল নামের একটি চলচ্চিত্রে আমরা জুটিবদ্ধ হয়ে কাজ করবো। আশা করছি ভালো কিছু কাজ উপহার দিতে পারবে আমাদের এই জুটি।’