প্রভিডেন্স’র শুভেচ্ছাদূত ফেরদৌস

 

বিবি রাসেলের সঙ্গে মডেল হিসাবে কাজ  দিয়েই মিডিয়া ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক ফেরদৌস। ইতোপূর্বে স্থির চিত্রের মডেল হয়েছেন বিভিন্ন পণ্যের প্রচারণায়। তবে এই প্রথমবার ভিডিও মাধ্যমে দেশীয় একটি পণ্যের প্রচারণা শুরু করছেন এই চিত্রনায়ক। প্রভিডেন্স নামের একটি দেশীয় অনলাইন ফ্যাশন হাউজের পাঁচটি বিজ্ঞাপনের কাজ এরইমধ্যে সম্পন্ন করেছেন তিনি। শুধু বিজ্ঞাপনই নয়, প্রথমবার প্রতিষ্ঠানটির মাধ্যমে শুভেচ্ছাদূতও হয়েছেন ফেরদৌস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রভিডেন্স দেশকে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছে। আশা করছি শিগগিরই পণ্যটির ভিন্নধর্মী প্রচারণায় আমাকে দেখতে পাবেন সবাই।’