ইকুরিয়ারের নতুন সেবা ও লোগো উন্মোচন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

লজিস্টিক ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ নতুন কিছু সেবা উদ্বোধন উপলক্ষ্যে ডটলাইনস বাংলাদেশ লিমিটেড গতকাল রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেলে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ইকুরিয়ার তাদের নতুন লোগোটিও উন্মোচন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)-এর সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন এবং প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম হেড মুনির হাসান।

ইকুরিয়ার বিগত ৫ বছর যাবত উন্নত প্রযুক্তি সমৃদ্ধ লজিস্টিক সেবা নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। লজিস্টিক ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানোর লক্ষ্যে ডেলিভারি সেবায় চালু করেছে এন্ড-টু-এন্ড ৩৬০ পোর্টফলিও। নতুন সেবাগুলো হল এয়ার পার্সেল, লাইন হল, করপোরেট ডেলিভারি, মার্চেন্ট ডেলিভারি, পার্সন টু পার্সন (পিটুপি) ডেলিভারি এবং ওয়্যারহাউজ সেবাসমূহ। সবগুলো সেবাতেই এন্ড টু এন্ড ট্র্যাকিং সুবিধা রয়েছে যা কর্পোরেট, মার্চেন্ট এবং সাধারণ গ্রাহককে তাদের সকল প্রকার ডেলিভারি চাহিদাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে। ডেলিভারির গতি বৃদ্ধি, সহজলভ্যতা ও যথার্থতা নিশ্চিত করার জন্যই নতুন এই সেবাসমূহ নিয়ে আসা হয়েছে ।

নতুন সেবা ও লোগো উদ্বোধন প্রসঙ্গে মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, “ই-কমার্স ব্যবসার অন্যতম প্রধান সমস্যা হলো ডেলিভারী সার্ভিস। তবে ইকুরিয়ার-এর নতুন সেবাগুলো এই সমস্যার এক যথোপযোগী সমাধান। বিশেষ করে লাইসেন্সপ্রাপ্ত হওয়ার ইকুরিয়ার অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে নিরাপদ ও আস্থাসম্পন্ন। মহামারী চলাকালীন সময়েও ই-কমার্সের অগ্রগতি ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ইকুরিয়ার-কে বাহবা দিতেই হয়। প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ সাফল্য নিয়ে আমি আশাবাদী।”