বাংলাদেশের শীর্ষ ই-কমার্স রকমারি ডটকমেও বইয়ে বইয়ে সয়লাব হোক ছাপ্পান্ন হাজার বর্গমাইল—স্লোগানে শুরু হল রকমারি একুশের বইমেলা। এই বিষয়ে কথা বলতে চাইলে অন্যরকম গ্রুপের (রকমারি) চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনার কারণে প্রকাশনা শিল্প হুমকির মুখে পড়েছে। ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা সেই হুমকি থেকে উদ্ধারের উপায় হতে পারতো। অমর একুশে বইমেলা নিয়ে দ্বিধা থাকলেও ফেব্রুয়ারির অনুভূতিকে ধারণ করে অনলাইনে জাঁকজমকভাবে বইমেলা আয়োজন করেছে, যা হয়তো প্রকাশনা শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি রকমারি ডটকমের এই বইমেলা আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে সফল করতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রকমারি ডটকমে সকল বইয়ে ন্যূনতম ২৫% ছাড়, বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক এবং ৭০০ টাকার অর্ডারে বিকাশ পেমেন্টে রয়েছে ফ্রি শিপিং সুবিধা। মেলার পার্টনার হিসেবে আছে বিকাশ, নেসলে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।