অনেক সময় আমরা দেখি, বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা জারি করা আছে। যেমন—প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষেধ, ময়লা ফেলা নিষেধ, ফুল তোলা নিষেধ, ধূমপান করা নিষেধ ইত্যাদি। নিষেধাজ্ঞা থাকার পরেও মানুষ এই কাজগুলো করে থাকে। একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজ করা থেকে সবার বিরত থাকা উচিত। আপনি যদি এই নিষেধাজ্ঞা অনুসরণ করেন, তবে আরো দশজন আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষা নিতে পারে।
আনিকা তাবাসসুম রিশা
শিক্ষার্থী, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ,
ঢাকা