আড়াইহাজারে বঙ্গবন্ধু স্মরণে মিলনমেলা

উপজেলার উচিত্পুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল স্থানীয় একটি বিদ্যালয় মাঠে  মুজিববর্ষ  উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মরণে  মিলনমেলার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. আউয়াল রতনের সভাপতিত্বে ও উচিত্পুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বেনজীর আহমেদ বেনুর পরিচালনায়  প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।  প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু  হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, উচিত্পুরা ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মোল্লা প্রমুখ।