সালথা (ফরিদপুর) সংবাদদাতা
উপজেলায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহিদ মিনার। জানা যায়, উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৬টি। এর মধ্যে ২০টিতে নেই শহিদ মিনার। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিয়ামত হোসেন বলেন, দ্রুতই এসব বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ মিলে মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শহিদ মিনার নির্মিত হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু করোনার কারণে তা সফল হয়নি।