দিনাজপুর অফিস
দিনাজপুরে লিচুর গাছে মুকুল এসেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। সরেজমিনে দেখা যায়, দিনাজপুর সদরের মাসিমপুর, কসবা, বাঁশেরহাট, পুলহাট, পাঁচবাড়ি, বিরল উপজেলাসহ বিভিন্ন উপজেলায় এবার লিচু গাছে প্রচুর মুকুল এসেছে। লিচুবাগান মালিক খাদেমুল ইসলাম জানান, একটি বড় গাছে ২০-২৫ হাজার পর্যন্ত এবং ছোট গাছে এক থেকে দেড় হাজার লিচু পাওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ তৌহিদ ইকবাল জানান, জেলায় ৪ হাজার ৭৭০ হেক্টর জমিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার ৪১৮টি লিচুর বাগান আছে।