কিশোরগঞ্জে হত্যা মামলা
কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ছিদ্দিক মিয়া হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার কিশোরগঞ্জ ১ম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন বরমাইপাড়া গ্রামের জুয়েল মিয়া। তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—একই গ্রামের জজ মিয়া, তার স্ত্রী রহিমা খাতুন, ছেলে কাকান মিয়া ছাড়াও মাহবুব হাসান রঞ্জু ও সাইফুল ইসলাম। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন বিচারক। মামলার বিবরণে জানা যায়, ছিদ্দিক মিয়ার সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ২২ জানুয়ারি আসামিরা লোহার রড ও শাবল দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় ছিদ্দিক মিয়াকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। এ ব্যাপারে ছয় জনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের হয়।