আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন ব্রিজের ওপর কাটা পড়ে নারীর মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, পারবতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এই নারী। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।