বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আহত ২

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. খলিলুর রহমান জোমাদ্দার (৩৯) নামে এক জন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার কালাইয়া-লোহালিয়া সড়কের নগরের হাট ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। নিহত খলিলুর নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে। জানা গেছে, ঘটনার দিন রাত ৩টার সময় খলিলুর টমটম নিয়ে কালাইয়া-নওমালা-লোহালিয়া সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে একটি ফ্রিজ আনতে যাওয়ার পথে নগরের হাট ডায়াগনস্টিক সেন্টারের সামনে টমটমটি ঘন কুয়াশার কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উলটে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।