ভেদরগঞ্জে অবৈধ যানবাহনকে জরিমানা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে সোমবার অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ-শরীয়তপুর মেইন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে চলাচল নিষিদ্ধ ট্রলি, নসিমন-করিমনসহ প্রায় ১৬টি অবৈধ যানবাহনকে মোট সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য।