নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগর উপজেলায় অগ্নিকাণ্ডে তিন কৃষকের চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সূচীউড়া গ্রামের সুবন্ধু দাসের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা আসার আগেই তিন কৃষকের চারটি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।