জামালপুর প্রতিনিধি ও বকশীগঞ্জ সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে আক্কাস আলী হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন এবং পাঁচ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সোমবার জামালপুর দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বকশীগঞ্জের উত্তর মাঝপাড় গ্রামের হানিফ মিস্ত্রি, সীমারপাড় গ্রামের মো. ফরিদ, ফরিদ মিয়া ও আহাদ আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৯ এপ্রিল রাত ১১টায় বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন আক্কাস আলী ওরফে সাদা আক্কাস। কুটির ঘাট এলাকার হানিফ মিস্ত্রির বাড়ির আঙিনায় জুয়ার আসরে তিনি রাতভর জুয়া খেলেন। আসরে টাকা নিয়ে জুয়াড়িদের সঙ্গে আক্কাস আলীর বাগিবতণ্ডা হলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ধানক্ষেতে লাশ ফেলে দেয়। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।