জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদের মাতা আতিয়া বেগম আর নেই। শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের চকোরিয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বাদ এশা বড়ইতলী জামে মসজিদের পাশে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আতিয়া বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।