করোনার চেয়ে জলবায়ু সমস্যা মোকাবিলা কঠিন : বিল গেটস

মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলার চেয়ে করোনা ভাইরাসকে মোকাবিলা করা সহজ। বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী বলেন, জলবায়ু সমস্যার সমাধান, মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি। বিল গেটস বলেন, জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা হবে সবচেয়ে আশ্চর্যজনক মানবিক কাজ। তবে এর তুলনায় খুব, খুব সহজ হলো করোনা মোকাবিলা করা। তিনি বলেন, ‘৫১ বিলিয়ন এবং জিরো’ জলবায়ু সম্পর্কে এই দুইটি নাম্বার আমাদের সবাইকেই জানা প্রয়োজন বলে মনে করেন বিল গেটস। যেখানে ৫১ বিলিয়ন হলো বিশ্ব প্রতিবছর সাধারণত যত টন গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ করে। আর ‘জিরো’ হলো এই লক্ষ্যে আমাদের যেতে হবে। তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজিসটার’ নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। প্রযুক্তি কীভাবে এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে তার ওপর গুরুত্ব দেন বিল গেটস।