ফেসবুকে ভিডিও ছেড়েই মারা গেলেন সুশান্ত ও অক্ষয়ের সহ-অভিনেতা

‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অক্ষয় কুমারের ‘কেসারি’ সিনেমায় কাজ করা অভিনেতা সন্দীপ নাহার মারা গেছেন। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘ বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে সন্দীপ বলেছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন। তার এই কৃতকর্মের জন্য পরিবারের কেউ দায়ী নন। তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

সন্দীপের মরদেহ উদ্ধারের পর মুম্বাই পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে।

পুলিশকে সন্দীপের স্ত্রী জানিয়েছেন, তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
 
মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং এর পরেই তাঁর মৃত্যুর আসল কারণ উদঘাটন করা যাবে।

ইত্তেফাক/টিআর