এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা।

 

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

উদ্দীপকঃ সেঞ্চুরি টুয়েন্টিওয়ান প্রতিষ্ঠানটির বর্তমান সদস্য সংখ্যা একশত একুশ জন। ২০০১ সালের আইন অনুযায়ী গঠিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানটির প্রথম বছর শেষে তাদের মূলধন দাঁড়ায় ৬,০৫,০০০/- টাকা। ৩ বছর পর তাদের মুনাফার পরিমান দাঁড়ায় ২,০০,০০০/- টাকা। এই টাকা হতে তারা ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে জমা রাখেন। সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থ হতে ২৫,০০০/- টাকা দিয়ে তারা আয়ের উদ্দেশ্যে একটি রিক্সা ক্রয় করেন।

ক) উত্পাদক সমবায় সমিতি কী?

খ) ভোক্ত সমবায় সমিতি বলতে কি বুঝায়?

গ) উপরের উদ্দীপকে সেঞ্চুরি টুয়েন্টিওয়ান কোন ধরণের সংগঠন? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে সংরক্ষিত তহবিলের অর্থ বিনিয়োগ কি যথাযথ হয়েছে? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর ঃ  কিছু সংখ্যক উত্পাদক নিজেদের অর্থ-সামাজিক উন্নয়নে উত্পাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসু ও কার্যকরভাবে পারিচালনার উদ্দেশ্যে কোন সমবায় সমিতি গড়ে তুললে তাকে উত্পাদক সমবায় সমিতি বলে।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর ঃ ভোক্তগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগীতায়  কোন সমবায় সমিতি গঠন পূর্বক সমবায় বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্ত সমবায় সমিতি বলা হয়।

এতে সদস্যরা একদিকে যেমন ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করতে পারে অন্যদিকে এ বিপণি হতে অর্জিত মুনাফাও তারা ভোগ করতে পারে। এই ধরণের সমিতিতে সদস্য ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত মূল্য অনুসারে মুনাফা বণ্টিত হয়। তবে সদস্য ছাড়াও অন্যরাও এই সমিতি হতে পণ্য সামগ্রী ক্রয় করতে পারেন। মূলত সদস্য ভোক্তাদের ক্রয় সুবিধা এবং মুনাফা বৃদ্ধির লক্ষ্যে সদস্যের বাহিরে অন্যদের নিকট বিক্রয় সুবিধা ফলে সমিতির সদস্যদের মূনাফা বৃদ্ধি- এ দুটিই ভোক্তা সমিতিতে পাওয়া যায়।