সোনালী ও জনতা ব্যাংকে চাকরির সুযোগ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ১২ জন নিয়োগ পাবেন এই দুই ব্যাংকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (২০১৯ সালভিত্তিক)
পদ সংখ্যা :১২টি (সোনালী ব্যাংকে ৬টি এবং জনতা ব্যাংকে ৬টি)।
শিক্ষাগত যোগ্যতা :কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
সোনালী ও জনতা ব্যাংক
বেতন স্কেল :২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
বয়সসীমা :১ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় ৩২ বছর।
আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ :২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদনের শর্তাবলি :আবেদনের শর্তাবলি জানতে নিচে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন https://erecruitment.bb.org.bd/career/feb112021-bscs_26.pdf|
চাকরির সুযোগ জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলে
জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
পদের নাম ও সংখ্যা
ব্যবস্থাপনা পরিচালক-১টি, কোম্পানি সচিব-১টি, প্রোগ্রাম অফিসার-৪টি, অ্যাকাউন্টস অফিসার-১টি, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম মুদ্রাক্ষরিক-২টি, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর-১টি, ডেটা এন্ট্রি অপারেটর-২টি, ড্রাইভার-২টি, মেসেঞ্জার-২টি।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের নিয়মাবলিসহ বিস্তারিত তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটের www.mof.gov.bd নোটিশ বোর্ডে পাওয়া যাবে।