শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩১৫তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফরমে অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মো. হারুন মিয়া ও আব্দুল বারেক, পরিচালকবৃন্দ আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মো. গোলাম কুদ্দুস, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি