মো. মজিবুর রহমান
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান (৬৮) গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজিউন। তিনি স্ত্রী ও চার পুত্র রেখে গেছেন। বিকালে নিজ বাড়িতে ইউএনও মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাজা শেষে জগন্নাথকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম শোক প্রকাশ করেন।