আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
দীর্ঘদিনেও সংস্কার হয়নি আত্রাইয়ের ফুলবাড়ী বেড়িবাঁধ। এতে প্রতি বছর বর্ষা মৌসুমে ফুলবাড়ী, মির্জাপুর, নান্দাইবাড়ী, কৃষ্ণপুরসহ কয়েক গ্রামের মানুষকে বন্যার কবলে পড়তে হচ্ছে। উদনপৈ গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, বাঁধটি সংস্কার না হওয়ায় আমরা বর্ষাকালীন আবাদ করতে পারছি না। গৃহবধূ মালেকা বিবি বলেন, বর্ষা মৌসুম শুরু হলেই আমরা ডুবে যাওয়ার আতঙ্কে থাকি। স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, বিষয়টি আমি একাধিকবার উপজেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করেছি। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে। আসন্ন বর্ষার আগেই বাঁধটি সংস্কার করা বিশেষ প্রয়োজন।