সংবাদ সংক্ষেপ

রংপুরে ইকো পার্ক পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর অঞ্চলে তিন দিনের সফরে এসে মিঠাপুকুর ইকো পার্ক পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। সোমবার বিকালে তিনি ইকো পার্ক পরিদর্শন করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় সঙ্গে ছিলেন, বগুড়ার অঞ্চল সামাজিক বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, রংপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান প্রমুখ।

ফ্রি ল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আশুগঞ্জে ফ্রি ল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বেকার যুবক ও যুব নারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক ২২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পি।

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৭০ বিদ্যালয়

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগঞ্জ উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ৭০টি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম চালু করা হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি গ্রামে জরিপের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় ঝরে পড়া স্কুলশিশুদের (আউট অব স্কুল চিলড্রেন) শিক্ষা বাস্তবায়ন কর্মসূচিবিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।

তালায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ ১৯ ফেব্রুয়ারি

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেঙ্গল ল্যান্সার ব্যবস্থাপনায় ও ৫৫ পদাতিক ডিভিশন, যশোর অঞ্চলের পরিচালনায় ম্যারাথনে সহযোগিতা করবে তালা উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনাসভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।

পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে মঙ্গলবার পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা নির্বাহী কর্মমর্তারসম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন।

কোভিড আক্রান্তদের সেবা প্রদান বিষয়ে প্রশিক্ষণ

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে মঙ্গলবার কোভিড আক্রান্তদের সেবা প্রদান বিষয়ে স্বাস্থ্যকর্মীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহযোগিতা এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

 

 

০