ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরের কাশেমপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। জানা গেছে, মো. লাল মিয়ার পুকুরে সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিষ ঢেলে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ঐ পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ ব্যাপারে মো. লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কতিপয় ব্যক্তি আমার ও আমার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। আমার ধারণা তারাই পুকুরে বিষ প্রায়োগ করেছে।’