রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর মেরিনা মাড্ডি (৩৫) নামের তিন সন্তানের জননী এক আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি দুর্বৃত্তরা ঐ নারীকে ধর্ষণের পর হত্যা করে বাড়ির পাশে একটি কলাবাগানে লাশ ফেলে রেখে গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিহত মেরিনা মাড্ডি উপজেলার আটভাগ আদিবাসী গ্রামের নরেন মাড্ডির স্ত্রী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভালুকগাছি ইউনিয়নের সদস্য জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।