ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির প্রধান মির জুনায়েদ বলেছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় হুমকি পাকিস্তান। প্রতিবেশী এই রাষ্ট্রটি না থাকলে এই অঞ্চলে অনেক আগে থেকেই শান্তি বিরাজ করতো।
তিনি বলেন, কাশ্মীরের শান্তি পাকিস্তান কোনোদিন সহ্য করতে পারবে না। তারা এই অঞ্চলের নামে বিভিন্নভাবে প্রপাগাণ্ডা ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে। এরজন্যে তাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পাকিস্তানের অপরাধের হিসেবের প্রমাণ দিয়ে সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। তাই পাকিস্তানের এখানে হস্তক্ষেপের কোনো কারণ আমি দেখি না। ভারত সরকারের উদ্যোগেই এখানে শান্তি স্থায়ী হবে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ দূতরা কাশ্মীর সফর করে গেছেন। জুনায়েদ এই ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, কাশ্মীরের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য এই সফর অতীব জরুরী ছিলো। ভারত সরকার হতে আরও বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে যাতে করে বিশ্ব দরবারে কাশ্মীরের ভাবমুর্তি পুনরুদ্ধার হয়।
ইত্তেফাক/টিআর