দেশটিতে নতুন নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তারা। দেশটিতে সামরিক অভ্যুত্থান অস্বীকার করে সামরিক জান্তা গত ১ ফেব্রুয়ারির ক্ষমতা দখলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, চলতি মাসের শুরুতে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে নতুন নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা সামরিক জান্তার এ আশ্বাসের ব্যাপারে ব্যাপক সন্দিহান। এ সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনী তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে।
যদিও এখন পর্যন্ত নির্বাচনের নতুন দিন বলা হয়নি, কিন্তু এক বছরের জন্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি থাকবে বলে জানায় জাও মিন তুন। দুই ঘণ্টাব্যাপী চলা ওই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমরা গ্যারান্টি দিচ্ছি যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবিসি নিউজ।
ইত্তেফাক/এএইচপি