‘বৈশাখীর সকালের গানে’ দিনাত জাহান মুন্নী

জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। আগামী ২১ ফেব্রুয়ারি বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজনে গান গাইবেন এই কণ্ঠশিল্পী। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০মিনিটে ‘বৈশাখীর সকালের গানে’ অংশ নিবেন তিনি।

প্রযোজক লিটু সোলায়মান বলেন, দিনাত জাহান মুন্নী যে গানগুলো গাইবেন তার মধ্যে ‘ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ’, ‘আমায় গেঁথে দাও না মাগো’, ‘আমার আট কোটি ফুল’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’, ‘মাগো আর কোনো দিন তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না‘, ‘যদি মরণের পরে’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ অন্যতম।

মুন্নী বলেন, দেশের জন্য গান গাইতে পারাটা ভাগ্যের ব্যাপার। এজন্য মহান স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞতা। আমি মনপ্রাণ দিয়ে গাইবার চেষ্টা করেছি। আমার এ গান শুনে মানুষের মাঝে যদি বেশি বেশি দেশপ্রেম জেগে ওঠে, দেশের জন্য ভাবে, সেটাই আমার পরম পাওয়া।

ইত্তেফাক/বিএএফ