ভালোবাসা দিবসে সংগীতশিল্পী প্রতিক হাসান ও বেলী আফরোজ প্রকাশ করেছেন নতুন একটি গান। গীতিকার সুদীপ কুমার দীপের কথায় সুর-সংগীত করেছেন ইফতেখার লেলিন। মিউজিক্যাল ফিল্মটির মডেল হিসেবে কাজ করেছেন আসিফ ইমরোজ ও সেঁজুতি খন্দকার। এফডিসিতে ব্যয়বহুল সেট নির্মাণ করে গানের দৃশ্য ধারণ করা হয়। হিপহপ নাচের তালে নেচেছে প্রায় শতাধিক ছেলে-মেয়ে। ভিডিওটি নির্মাণ করেছেন বেলাল সানি।