ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলার পাহাড়ি লাল মাটিতে উত্পাদিত হলুদের কাঙ্ক্ষিত দাম না পেয়ে চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। চাষি আশরাফুল ইসলাম সুজন জানান, ৩০ শতাংশ জমিতে তিনি হলুদের আবাদ করেছেন। খরচ হয়েছে ১৬ হাজার টাকা। হলুদ খেত পাইকারদের কাছে বিক্রি করতে গেলে ১১ হাজার টাকা দাম করেছেন। লোকসান দিয়ে হলুদ খেত বিক্রি না করে ৪ হাজার ৫০০ টাকা খরচ করে শ্রমিক দিয়ে হলুদ উঠিয়ে বাড়িতে রেখেছেন। ফুলবাড়ীয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন নাহার জানান, কৃষি বিভাগের উপসহকারীদের কাজ মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেওয়া। না গেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।