জামালপুর প্রতিনিধি
জামালপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় পাঁচ সদস্যকে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঐ পাঁচ সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড, ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৮ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালতের স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ আগস্ট জামালপুর সদর উপজেলার বন্ধ চিথলিয়া গ্রামের আজিজুল হকের বাসায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঐ সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-৯ অভিযান চালিয়ে কারি সাইদুর রহমান, আক্কাছ আলী, সাইদুর মিয়া, রুকুনুজ্জামান ও আজিজুল হককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লোহার পাইপের শর্ট পিস, কাচের বোতল এবং বিপুল পরিমাণ জেহাদি বই জব্দ করা হয়। পরে র্যাবের ডিএডি এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে জামালপুর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।