নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের চরসিঙ্গিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাবু মোল্যা (৩২)। সে পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ময়নাতদন্তের জন্য সাবুর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।