মিঠাপুকুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে মঙ্গলবার বিকালে ২০৮ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান সৌরভ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ। মেহেদী হাসান সৌরভ উপজেলার লতিবপুর ইউনিয়নের হাতিমপুর গ্রামের মৃত খাজানুর রহমানের ছেলে।

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শঠিবাড়ী পেট্রোল পাম্পের পশ্চিম এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এরপর ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ঐ ইয়াবা জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।