শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে উপজেলার মির্জাপুর ব্র্যাক বটতলা থেকে ভবানীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-ধনুট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া প্রমুখ।