পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে মঙ্গলবার রাতে একটি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জীবন হোসেন ওরফে জীবন কসাইয়ের বাড়ি সুজানগরের মানিকহাটে।
সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, সুজানগরের মানিকহাট ইউনিয়নের বনকোলা গ্রামে রাত দেড়টার দিকে জীবন একা একা ঘোরাফেরা করছিল। তার চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জীবনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। ঐ ব্যক্তি এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে জানান ওসি।