ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতর নাম জাহাঙ্গীর আলম। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষণের শিকার ঐ নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, গত রবিবার রাতে ঐ বিধবা নারী ঘরে একা থাকার সুযোগে চাচাতো দেবর জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে। এ সময় তার চিত্কারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে ধর্ষককে আটক করলেও সে পালিয়ে যায়। ঘটনার পরদিন সোমবার জাহাঙ্গীরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ঐ নারী। মামলার পরিপ্রক্ষিতে ধর্ষককে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।