ওয়াসা থেকে পাওয়া অচল পাম্প সচল করতে কাজ চলছে :তাপস

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা ওয়াসা থেকে পাওয়া পানির পাম্প স্টেশনগুলো অচল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগরীর ৭২ নম্বর ওয়ার্ডে মাণ্ডাখালে চলমান বর্জ্য অপসারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ তথ্য জানান। তিনি বলেন, অচল পাম্প স্টেশনগুলো চালু করতে কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী এপ্রিলের মধ্যে চালু করতে পারব।

মেয়র বলেন, ‘জানুয়ারি মাসের প্রথম থেকে খাল দখলমুক্ত এবং বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছি। এই কাজে যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আমাদের কাজকে ব্যাহত করতে পারবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।