লুব-রেফের আইপিওর লটারি আগামী মঙ্গলবার

ইত্তেফাক রিপোর্ট

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য লুব-রেফ বাংলাদেশের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির আইপিও লটারি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৬ জানুয়ারি কোম্পানির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়। চলে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।  আর কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা সংগ্রহ করে। নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।