ক্যাপসন নিউজ

গতকাল রাজধানীর শ্যামলীতে এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে বিকল্প পরিচর্যায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। পিতা-মাতার স্নেহবঞ্চিত অসহায় শিশুদের সঙ্গে কথা বলেন মাশরাফি। সংস্থাটির আদর্শ মডেল ফ্যামিলি লাইক কেয়ার কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় সংস্থাটির ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক, সিনিয়র ডিরেক্টর ডালিয়া দাস ও অন্যরা উপস্থিত ছিলেন।         —সংবাদ বিজ্ঞপ্তি